শনিবার, ১ আগস্ট ২০২৬

ঈদগাঁও প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২৪ সাল মেয়াদের জন্য এ কমিটি চূড়ান্ত করা হয়।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঈদগাঁও প্রেস ক্লাব হাটি হাটি পা পা করে এখন গৌরব ও সাফল্যের ২৫ বছর অতিক্রম করেছে।
কর্মরত সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষা, এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা বিশ্বব্যাপী তুলে ধরা এবং সাংবাদিকতার পেশাকে সমুজ্জ্বল করার লক্ষ্যে এ ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত ভূমিকা রেখে চলেছেন। আগামীতে এলাকাবাসীকে আরো ভালো কিছু উপহার দেয়া এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে স্থানীয় নবীন- প্রবীণ সংবাদ কর্মীদের সমন্বয়ে ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রেস ক্লাবের স্থায়ী অফিস স্থাপন, সদস্যদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ, সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি- বেসরকারি প্রশিক্ষণের আয়োজন সহ আরো ভালো কিছু করার প্রত্যয় রয়েছে নতুন কমিটির।
গঠিত কমিটির নির্বাচিত তিনজন হচ্ছেন সভাপতি মোঃ রেজাউল করিম (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, বাংলাদেশ বেতার), সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন (দৈনিক খবর পত্র, দৈনিক রূপালী সৈকত), সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন (দৈনিক আজকের কক্সবাজার বার্তা)।
অন্যান্য পদে মনোনীতরা হচ্ছেন সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙালি (দি কক্স টুডে), সহ-সভাপতি হাফেজ মোঃ তৈয়ব জালাল (দৈনিক কক্সবাজার বাণী, ঈদগাঁহ ভিশন), সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন), সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর (দৈনিক কক্সবাজার প্রতিদিন),
সহ- সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা), অর্থ সম্পাদক উসমান গনি ইলি (এশিয়ান টিভি, দৈনিক আলোচিত কন্ঠ), সহ- অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা (দৈনিক রূপসীগ্রাম, বে- বেঙ্গল নিউজ), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন (দৈনিক কক্সবাজার ৭১), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (দৈনিক কক্সবাজার সংবাদ, এটিভি সংবাদ), ক্রীড়াও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ (দৈনিক বসুন্ধরা),
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনছুর আলম (চ্যানেল কক্স),
পরিবেশ বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন লিটন (দৈনিক স্বদেশ বিচিত্রা),
মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক, সদস্য আজিজুর রহমান রাজু (দৈনিক দেশবাংলা), সদস্য নুরুল আজিম মিন্টু (দৈনিক আপনকণ্ঠ), সদস্য রাশেদ কামাল (দৈনিক হিমছড়ি)।
এদিকে নব গঠিত এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন ও নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ|

ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...