বুধবার, ৫ আগস্ট ২০২৬

ব্রিটিশ রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গ্রেফতার ১

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মেরেছে দেশটির এক ব্যক্তি।

উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে দুই দিনের সফরে গিয়েছেন রাজা ও কুইন কনসোর্ট। রানী দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছেন তিনি। রাজার সফরের জন্য ইয়র্কে অস্থায়ী ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। তাদেরই মধ্যে থেকে ব্রিটিশ রাজপরিবারের মাথাকে লক্ষ্য করে তিনটি ডিম ছুড়ে মারা হয়েছিল।

পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা ও রানিকে স্বাগত জানাচ্ছিলেন তখনি তিনটি ডিম ছুঁড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওই ব্যক্তি। খবর সিবিএস নিউজের।

তবে একটি ডিমও রাজার শরীরে গিয়ে লাগেনি।এ সময় রাজা-রানিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ডিম ছুঁড়ে মারা ওই ব্যক্তিকে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এই দেশটি কৃতদাসদের রক্ত দিয়ে গড়া হয়েছে।’

চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হলেন রাজা চার্লস।

ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...