রবিবার, ১২ জুলাই ২০২৬

বোয়ালখালীতে নবম শ্রেণির দুই শিক্ষার্থী ১০ দিন ধরে নিখোঁজ!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৯ম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা হলেন হুমাইরা জান্নাত (১৪) ও মো.মমতাজ রহমান রিফাত (১৪) ।গত ১ নভেম্বর সকালে কোচিংয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে এরপর তারা আর ঘরে ফেরেননি। এতে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে তাদের পরিবারে।

নিখোঁজ হুমাইরা জান্নাত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুতুব মেম্বার বাড়ির আবদুল মান্নানের মেয়ে ও রিফাত একই এলাকার ফয়েজ আহমদ সওদাগরের নতুন বাড়ীর মনসুর আলমের ছেলে। তারা খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গত ৫ নভেম্বর বোয়ালখালী থানায় হারানো ডায়েরি করেছেন জান্নাতের মা রিনা আক্তার। এদিকে ছেলের সন্ধানে রিফাতের মা শিরিন আকতার গত ৮ নভেম্বর থানায় হারানো ডায়েরি করেছেন।

জানা গেছে, ১ নভেম্বর সকাল ৮টায় কোচিংয়ে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়েছিলেন রিফাত ও জান্নাত। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ কাজ করছে।

 ্আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...