রবিবার, ২১ জুন ২০২৬

২০ কোটি টাকা খেলাপি, খাতুনগঞ্জের ব্যবসায়ীসহ ৭ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খাতুনগঞ্জে ২০ কোটি টাকা খেলাপি হওয়ায় এক ব্যবসায়ী ও তার পরিবারের সাত জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এই আদেশ দেন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পেয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের হাজী মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আমিন, হাজী মো. হানিফ ও তার স্ত্রী মোছাম্মৎ মেহেরুন্নেছা, হাজী মোহাম্মদ হারুন ও তার হাসিনা বানু, মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ ফয়সাল। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাবিব ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম শাখা থেকে ২০১৩ সালের ৭ আগস্ট ১৮ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪৫১ টাকা ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছিল। অথচ গত ৯ বছরেও বিবাদীরা এ টাকা পরিশোধ করেননি। এমনকি মামলাটি চলমান থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদ মওকুফ পূর্বক ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও বিবাদীরা সে সুযোগও নেননি।

বিবাদীদের সিআইবি রিপোর্ট খারাপ থাকায় তাদের বিদেশ গমনের প্রয়োজনীয়তা অত্যন্ত সীমিত। এই কারণে বিবাদী সাত জনের দেশত্যাগে আাদলত নিষেধাজ্ঞা দেন। বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

আলমামুন /ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...