রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর

- Advertisement -
Single page 1st Paragraph

মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরের ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় বেঁধে দিলেও সেদিন পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভার আয়োজনে সেটাও স্থগিত হয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এবার আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ তথ্য জানান।

আগামী ৪ ডিসেম্বরের প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতেই মূলত এ যৌথ সভার আয়োজন করা হয়।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, নগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর করার কথা ছিল। তবে সেদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামে একটি জনসমাবেশ করার আগ্রহ প্রকাশ করায় সেটি আর হচ্ছে না। পরে তিনি আমাকে আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার জন্য নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডের সমাবেশের প্রস্তুতির পাশাপাশি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলনও চলবে। সব কিছু একসঙ্গে চলবে। সব কিছু শেষ করে আগামী ১৮ ডিসেম্বর আমরা একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন সম্পন্ন করতে পারব।

এদিকে আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার কথাও জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...