মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে নবাগত সদস্যদের বরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নতুন অস্থায়ী সদস্যপদ প্রাপ্ত ১৯ জন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের নানা সংকটময় মুহূর্তেও চট্টগ্রাম প্রেস ক্লাব উল্লেখযোগ্য ভ‚মিকা রেখেছে। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এই ক্লাবের ভাবমূর্তি অব্যাহত রাখতে চেষ্টা করেছি। প্রেস ক্লাবের নতুন অস্থায়ী সদস্যরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনাদের কর্ম ও মেধা দিয়ে আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস করি।

গঠনতন্ত্র মেনে চট্টগ্রাম প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে নতুন সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহŸান জানান সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অস্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছে মেধাবী সাংবাদিকদের।

নতুন সদস্যদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা। সুন্দর আয়োজনের মাধ্যমে অস্থায়ী সদস্যপদ দেওয়ায় নতুন সদস্যরা ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী প্রমুখ।

নতুন সদস্যপদ প্রাপ্তরা হলেন দৈনিক আজাদী’র জাকের আহমেদ, আমিনুল ইসলাম মুন্না এবং অনুপম বড়–য়া, দৈনিক পূর্বকোণের মো. রাশেদুল আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের কাঁকন দেব, দৈনিক পূর্বদেশের তুষার কান্তি দেব এবং আবীর চক্রবর্তী, দৈনিক পূর্বতারার সাইফুল আলম সিদ্দিকী, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর শামসুদ্দিন ইলিয়াছ, ডেইলি স্টারের অরুণ বিকাশ দে, বাংলাদেশ প্রতিদিনের মো. সেলিম, বণিক বার্তার সুজিত চন্দ্র সাহা, দৈনিক সমকালের আবদুল্লাহ আল মামুন এবং মো. রাশেদ, দৈনিক প্রথম আলোর সুজন ঘোষ, বাংলা ধারার ফেরদৌস শিপন, বিডি নিউজের মিঠুন চৌধুরী, এটিএন বাংলার রনি দাশ এবং বাংলাভিশনের মো. সাইফুল ইসলাম।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...