রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাজতখানার টয়লেটে আসামির আত্মহত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

নরসিংদীর রায়পুরা থানা হেফাজতে সুজন মিয়া (৩৫) নামে স্ত্রী হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের।

বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে থানার হাজতখানার টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।মৃত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার মজিবর রহমানের ছেলে।স্ত্রী লাভলী বেগমকে ছুরিকাঘাতে হত্যা মামলায় তাকে গ্রেফতার করার পর দুইদিনের রিমান্ডে ছিলেন সুজন মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, পারিবারিক কলহের জেরে গত রোববার (৬ নভেম্বর) স্ত্রী লাভলী বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী সুজন মিয়া, হত্যার পর সুজন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ হত্যা মামলায় সোমবার রাতে সুজনকে ফরিদপুরের সদরপুর এলাকার একটি দরবার শরীফ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাকে থানার হাজতখানায় রাখা হয়। আজ সকালে থানা হাজতের টয়লেটের ভেতরের ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের শার্ট গলায় বেঁধে আত্মহত্যা করে সুজন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় রায়পুরা থানা পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...