বুধবার, ৫ আগস্ট ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

 আমেরিকার প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা

- Advertisement -
Single page 1st Paragraph

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে রিপাবলিকান দলের প্রার্থীরা প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সবশেষ যে ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদে ১৯২টি আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৬৮ টি।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে ২১৮টি আসন।

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোর অর্থ মেয়াদের বাকী সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বিস্তর বেগ পেতে হবে।তবে সেনেটে এখন পর্যন্ত যে পূর্বাভাস তাতে ডেমোক্র্যাট আর রিপাবলিকানরা উভয়ে ৪৬টি করে আসন পেয়েছে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী।

সেনেটের চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি অঙ্গরাজ্যের উপর যার পূর্বাভাস এখনো পাওয়া যায়নি। তবে সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।

সেনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫০টি আসন। চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে যে চারটি অঙ্গরাজ্যের দিকে সবার চোখ। এগুলো হচ্ছে জর্জিয়া, পেনাসিলভানিয়া, অ্যারিজোনা এবং নেভাডা।

এই অঙ্গরাজ্যগুলোতে সেনেটর কোন দল থেকে নির্বাচিত হয়েছেন তার কোন পূর্বাভাস এখনো পাওয়া যায়নি।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...