শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর প্রাদুর্ভাব নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরে বাংলাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮২ জন মারা গেছেন, যা এক বছরে সর্বোচ্চ। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৮০২ জন, যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বছরের শুরুতেই বলেছিলেন, এ বছর দেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাদের সেই অনুমানেই সত্য হয়েছে।

কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে সঠিক সময়ে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ডেঙ্গুর তীব্রতা কমতে শুরু করবে বলে আশা করছেন তারা।

তবে, অন্যান্য বছর যে হারে রোগী কমেছিল, এ বছর সে হারে নাও কমতে পারে। জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করতে পারে বলে মনে করছেন তারা।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগের তথ্য রেকর্ড করা হয় ২০০০ সালে। সেই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দেশে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত ১০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন ২৮ হাজার ৪২৯ জন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘মেয়র হানিফের পর ঢাকা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে কেউ তেমন কার্যকর উদ্যোগ নিতে পারেননি। এ বছর ডেঙ্গু প্রতিরোধে শুরুর দিকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো কার্যকর ছিল না বলেই ডেঙ্গু এই ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা রোগী ও মৃত্যুর যে তথ্য পাই, এর বাইরেও অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। ঢাকার বাইরে এডিস অ্যালবোপিকটাস মশা ডেঙ্গু ছড়াচ্ছে। এই এডিস অ্যালবোপিকটাস মশা ঝোপ-ঝাড়, গাছপালার মধ্যে থাকে। কাজেই জনগণের সচেতন হওয়া ছাড়া এখন আর ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব না।’

এই কীটতত্ত্ববিদের পরামর্শ, ‘এই মুহূর্তে সিটি করপোরেশনের করার কিছু নেই। একমাত্র জনসচেতনতাই পারবে মানুষকে ডেঙ্গু থেকে বাঁচাতে। ডেঙ্গু থেকে বাঁচতে বাসায় সকাল-বিকেল অ্যারোসেল স্প্রে করতে হবে, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষকে ফুলশার্ট, ফুলপ্যান্ট এবং হাতে ও পায়ে মোজা পরে থাকতে হবে। দিনে ঘুমালে অবশ্যই মশারির ভেতর ঘুমাতে হবে।’

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব বেড়েছে। চলতি বছরে মে মাসে ডেঙ্গুর মৌসুম শুরু হয়। আমরা শুরুতেই কার্যকরভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারিনি। এর ফলে জ্যামিতিক হারে মশা বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি।’

তিনি বলেন, ‘বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দেখে মনে হচ্ছে, শিগগির ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে না। তবে আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রোগী কমতে শুরু করবে। তবে তা অন্যান্য বছরের মতো কমবে না।’

ইমা

এই বিভাগের সব খবর

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতের এই ভূমিকম্পে উপকেন্দ্রের কাছাকাছি...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার বর্গফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি...

সর্বশেষ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...