বাস-লরি সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া এলাকায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
তিনি বলেন,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইমা

