শনিবার, ২০ জুন ২০২৬

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে ১২ নভেম্বর পর্যন্ত

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌তে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আরো চারদিন বাড়া‌নো হ‌য়ে‌ছে। আগামী শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়। তবে এবার আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা নেই।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এর ফলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত ব‌াড়ানো হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর রা‌ত থেকে রুমা ও রোয়াংছ‌ড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপজেলায় ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই দফায় আটদিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার আলীকদম উপজেলা ব্যতিরেকে রোয়াংছড়ি, রুমা ও থান‌চিতে পর্যটকদের নিরুৎসাহিত করার প্রজ্ঞাপনটি বলবৎ রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া না গেলে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলাতে (১২ নভেম্বর) পর্যন্ত তা বলবৎ থাকবে।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...