সোমবার, ২৯ জুন ২০২৬

চন্দনাইশে আল্লামা মুফতি শফিউর রহমান সড়কের বেহাল দশা, মেরামতের কেউ নেই!

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার  চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ডের মাওলানা মঞ্জিল আল্লামা মুফতি শফিউর রহমান সড়কেরটির বেহাল দশা বহুদিন ধরে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। প্রায় এক যুগ ধরে  সড়কের বেহাল দশা হলেও মেরামত করার যেন কেউ নেই। এরই মধ্যে “মাওলানা মঞ্জিল ইয়ং সোসাইটি”র উদ্যোগে বেশ কয়েকবার সড়কটি সংস্কার করা হয়েছে। বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভেোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বৃষ্টি হলেই কাঁদা পানিতে হাঁটার কারণে মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। গাড়ির কথা বাদ দিলেও রিক্সা পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার  প্রায়ই সড়কের কাজ করা হয়। সড়ক সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও আল্লামা মুফতি শফিউর রহমান সড়কের সংস্কার হচ্ছে না। প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও সংস্কার হচ্ছে না এই সড়কটির।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে আল্লামা শফিউর রহমান সড়ক দ্রুত মেরামত এবং  পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে  চলাচলের উপযোগী করে তোলার জন্য  প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...