সোমবার, ২৯ জুন ২০২৬

৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবীতে শুটকি ব্যবসায়ীকে অপহরণ

অপহরণকারী দলের চার সদস্য গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

গত রবিবার(৬ নভেম্বর)) একদল দুর্বৃত্ত কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনের রাস্তার উপর হতে আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী কুতুব উদ্দিন(২৮) কে অপহরণ করে।পরে তারা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।

এ ঘটনায় মামলা দায়ের করা হলে কোতোয়ালী থানার অফিসার নিয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ, বিকাশ নম্বর ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের সনাক্তপূর্বক  সোমবার(৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন মুরগীর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিকাশের দোকান হতে দ্রুত সময়ের মধ্যে অপহরণের ঘটনায় জড়িত আসামী  মোঃ হৃদয় (২০) ও  মোঃ সুমন শেখ (২২) কে গ্রেপ্তার করে।

তাদের হেফাজত হতে ২টি টিপ ছোরা উদ্ধারপূর্বক জব্দ করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাদের দেওয়া তথ্য মতে তাদেরকে সাথে নিয়ে এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাহাড়তলী থানাধীন বিডি সী ফুড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত অপর আসামী  মোঃ বিপ্লব (২৪),  অনিক যাদব (৩২) নামে দুজ গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাদের দেখানো মতে পাহাড়তলী থানাধীন সাগরিকাস্থ সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ড্রাষ্টিজ লিমিটেডের খালি প্লটের কেয়ারটেকারের রুমে অভিযান পরিচালনা করে ভিকটিম কুতুব উদ্দিন (২৮) কে চোখ পাঁ বাঁধা অবস্থায় উদ্ধার করে। আসামীরা মুক্তিপণের উদ্দেশ্যে প্রথমে সাদাসিদে ধরনের ব্যবসায়ীদের/পথচারীদের টার্গেট করে। পরে টার্গেটকৃত ব্যক্তিকে সু-কৌশলে অপহরণ করে।

।গ্রেপ্তার আসামীর নাম ও ঠিকানা-
১) মোঃ হৃদয় (২০), পিতা-আব্দুল জব্বার, মাতা-হাসিনা বেগম, সাং-হালিশহর, বি-ব্লক, নতুন সাইড, রোড নং-০৫, প্লট নং-৯, রুটি ওয়ালা বাড়ী, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।
২) মোঃ সুমন শেখ (২২), পিতা-মোঃ হায়দার শেখ, মাতা-কমলা বেগম, সাং-মুরগীর ফার্ম, মদিনা মসজিদ, আবছারের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।
৩) মোঃ বিপ্লব (২৪), পিতা মোঃ ফারুক, মাতা-সেফু বেগম, সাং-আরশাদ আলী বেপারী বাড়ী, ৫নং ওয়ার্ড, ডাবতা ইউপি, থানা-ভোলা সদর, জেলা-ভোলা।
৪) অনিক যাদব (৩২), পিতা-সম্বু যাদব, মাতা-অষ্টমী যাদব, সাং-পারফুল চা বাগান, ৯নং রানিগাও ইউপি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ বর্তমানে-৬৮/খ সাগরিকা রোড, সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ড্রাঃ লিমিটেড এর রুম, বিডি সী ফুডের পার্শ্বে, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...