রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে র‌্যাবের হাতে দু্ই আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

হত্যা প্রচেষ্টা মামলার আসামীকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করেছে  র‌্যাব -১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সোমবার(৭ নভেম্বর ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম সাব্বির হোসেন (২৬)’কে হত্যার চেষ্টা মামলার আসামী নারায়ণগঞ্জ জেলার আড়াইহহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৪) এবং মোঃ শাহাদুল্লাহ (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামীদ্বয় এবং এজাহারনামীয় অন্যান্য আসামীরা সন্ত্রাসী, ত্রাস সৃষ্টিকারী এবং এলাকায় প্রভাব বিস্তারকারী। ভিকটিম তাদের এরুপ সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিলে আসামী মোঃ মোক্তার হোসেন  এবং মোঃ শাহাদুল্লাহসহ তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে গত ৬ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া বাজারস্থ আল-মামুন এর ফার্মেসীর সামনে ভিকটিম সাব্বির হোসেন (২৬)’কে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মা দিপালী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।  এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যার চেষ্টা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মোঃ মোক্তার হোসেন  ও মোঃ শাহাদুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত আছে বলে র‌্যাবের পক্ষে থেকে জানানো হয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামীদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...