৯ নভেম্বর (বুধবার) বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’২২ স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এতে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। প্রেসব্রিফিং এ নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। এর মাধ্যমে অংশ গ্রহণমূলক ও অন্তর্ভূক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগমীর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে বলেও মন্তব্য করেন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
মন্ত্রী পরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্তাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদদপ্তর এবং এটুআই এর উদ্যোগে এ মেলার আয়োজন করবে উপজেলা প্রশাসন। মেলায় বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ এবং স্মার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্টল স্থাপন ও সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। মেলায় সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, মহিলা সমিতিসহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবতং কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহনের আহবান জানান নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
ইমা

