শনিবার, ২০ জুন ২০২৬

এবার দলছুট বন্যহাতিটি কেড়ে নিল চিংসাথুই মার্মার প্রাণ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় দলছুট একটি বন্যহাতি একের পর এক আক্রমণ চালিয়ে জানমালের ক্ষতি করে চলেছে। কিছুতেই রক্ষা পাচ্ছেনা স্থানীয়রা। গত ৪ নভেম্বর দলছুট হাতিটি আজিজনগর ইউনিয়নের সোহরাব, মগ বাজার ও জামাল পাড়ায় আক্রমণ চালায়। এতে সোহরাব পাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী খোদেজা বিবি (৬৫) ও মগবাজার পাড়ার বাসিন্দা মৃত মাঈন উদ্দিন গাজীর ছেলে আমির আলী (৫০) নিহত হন, আহত হন মোজাম্মেল হক বয়াতী (৬৫) নামের এক ব্যক্তি। এ ঘটনার তিন দিন পর সোমবার দিনগত রাত সাড়ে ১০টার (৭ নভেম্বর) দিকে পাশের ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া এলাকার একটি খামার বাড়িতে ফের আক্রমণ চালায় ওই হাতিটি। এতে চিংসাথুই মার্মা (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায় নিহত হন। চিংসাথুই মার্মা ফাদুর ছড়া পাড়ার বাসিন্দা চিংমউ মার্মার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (৭ নভেম্বর)  দিনগত রাত সাড়ে ১০টার দিকে চিংসাথুই মার্মা ফাদুরছড়াস্থ নিজ বাড়ি থেকে খামার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দলছুট ওই হাতির কবলে পড়েন চিংসাথুই মার্মা। পরে হাতিটি আঁচাড় মারলে চিংসাথুই মার্মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এক পর্যায়ে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চিংসাথুই মার্মা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক জানান, ঘটনাটি খুবই মার্মান্তিক। বর্তমানেও দলছুট হাতিটি বিক্ষিপ্তভাবে ঘুরাফেরা করার কারণে এলাকার মানুষ হাতি আতংকে আছেন।
এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, হাতির আক্রমণে নিহত চিংসাথুই মার্মার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানায়, বন্যহাতির আক্রমণে নিহত চিংসাথুই মার্মার পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া দলছুট হাতিিিটকে সরিয়ে নিতে ঘটনাস্থলে বনবিভাগের লোকজন ও ‘হাতি রেসপন্স টিম’ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইমা

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...