রবিবার, ২১ জুন ২০২৬

ইউক্রেনকে আরো বিমান প্রতিরক্ষা অস্ত্র দিল পশ্চিমা মিত্র

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনকে আরো বিমান প্রতিরক্ষা অস্ত্র দিয়েছে পশ্চিমা সামরিক মিত্র দেশগুলো।
সোমবার এক ঘোষণায় ইউক্রেন একথা জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সোমবার বলেছেন, ইউক্রেন ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম(এনএএসএএমএস) এবং ইতালির কাছ থেকে অ্যাপসাইড আকাশ প্রতিরক্ষা ও জামার্নীর কাছ থেকেও অতিরিক্ত অস্ত্র পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, এসব অস্ত্র আমাদের সেনাবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী এবং আকাশকে নিরাপদ করবে।
রেজনিকভ আরো বলেন, আমরা আমাদের ওপর আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবো। এ জন্যে আমাদের অংশীদার নরওয়ে, স্পেন ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ।

ইউক্রেনে নতুন অস্ত্র সাহায্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কিয়েভকে ওয়াশিংটনের অব্যাহত সমর্থন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, বিপাবলিকানরা ইউক্রেনে ওয়াশিংটনের এ সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস থেকে কিয়েভকে এ সহায়তা অটুট রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোয় রাশিয়ার কয়েক সপ্তাহের হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। এর ফলে ইউক্রেনে চলছে তীব্র বিদ্যুৎ সংকট।
এ প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাসিন্দাদের প্রতি কম বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে।
এর একদিন আগে কিয়েভ মেয়র ভিটালি ক্লিসটকো রাজধানী কিয়েভে সম্ভাব্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের ব্যাপারে সতর্ক করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাশিয়া ইউক্রেনে চারটি ক্ষেপণাস্ত্র এবং ২৪ বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...