বুধবার, ২০ মে ২০২৬

র‌্যাবের ওপর হামলা : পাঁচ আসামির কারাদন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন এ রায় দেন।

দণ্ডিত পাঁচজন হলেন— মিজানুর রহমান, ফয়জুল ইসলাম মাসুদ, বেলায়েত হোসেন, ইমরুল চৌধুরী ইমন এবং আজাদ মিয়া। এর মধ্যে একজনকে দুই বছর ও বাকিদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ইয়াবা বেচাকেনার করছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের ১৪ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের দেখে পালানোর সময় তারা মিজানুর নামে ওই ইয়াবা ব্যবসায়ীকে ধরে ফেলেন এবং তাকে তল্লাশি করে পকেট থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়।

মিজানুর র‌্যাবের হাতে ধরা পড়লে পালিয়ে যাওয়া বাকি চারজন ফিরে এসে তাকে উদ্ধার করতে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় মিজানুরকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং স্থানীয় জনতার সহযোগিতায় বাকি চারজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

পরে এ ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশে আক্রমণ, ছিনিয়ে নেয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে পাহাড়তলী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিলু কান্তি দাশ জানান, রাষ্ট্রপক্ষে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এর মধ্যে মিজানুর রহমানকে দুই বছরের এবং বাকিদের তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ইউডি

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...