সোমবার, ২৯ জুন ২০২৬

ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় চাল পাবেন সাড়ে ১০ লাখ নারী

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলার সব ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম বাস্তবায়িত হবে। দুই বছর মেয়াদি এ কার্যক্রমের আওতায় ১০ লাখ ৪০ হাজার নারীকে বাছাই করা হবে। তারা ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে দুই বছরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এছাড়া ২০২৫-২০২৬ সালে ১৫ লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট মিস ওয়েবপোর্টাল এবং ভালনারেবল উইমেন বেনিফিট অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান।প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটার দোকান থেকে ১০৯ ও ৩৩৩ হটলাইন নম্বরে কল করে
এই কর্মসূচিতে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকায় যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বাস্তবায়িত দেশের গ্রামীণ দুঃস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ কার্যক্রমের উপকারভোগী প্রসঙ্গে তিনি বলেন, অস্বচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারী, যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই এমন নারী এ কার্যক্রমের উপকারভোগী হবেন। যারা ভূমিহীন ও নিজ মালিকানা জমির পরিমাণ ০.১৫ শতকের কম, এমন ২০ থেকে ৫০ বছর বয়সী নারী ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমে অন্তর্ভুক্ত হবেন।

যেসব পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে ও মাটির দেয়াল/পাটকাঠি বা বাঁশে তৈরি ঘরে থাকে, যে পরিবারে কিশোরী বা ১৫-১৮ বছর বয়সী মেয়ে, অটিজম/প্রতিবন্ধী সন্তান এবং বিদেশ থেকে প্রত্যাগত অভিবাসী নারীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ করা উপজেলার পোভার্টি ম্যাপ অনুযায়ী উপজেলাভিত্তিক উপকারভোগী নির্বাচন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিল বিশ্ব খাদ্য কর্মসূচির সূচির প্রতিনিধিরা।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...