রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের ভারতীয় সীমান্ত থেকে ৪ রোহিঙ্গা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে চেষ্টার অভিযোগে চার রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বড়লেখা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা হলেন, মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬)। তবে আটক মো. রিয়াজ (২৩) বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ৫ জনের মধ্যে ৪ রোহিঙ্গাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানের চৌমুহনায় রবিবার ভোর বেলায় কয়েক জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।

এসআই মোহাম্মদ মাসুক মিয়া রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশে চেষ্টার সময় ৪ রোহিঙ্গা শরনার্থীসহ ৫ জনকে আটক করে স্থানীরা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...