বুধবার, ৫ আগস্ট ২০২৬

তানজানিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের নিহতের সংখ্যা বেড়ে ১৯

- Advertisement -
Single page 1st Paragraph

তানজানিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ার বরাত দিয়ে সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা।

রবিবার (৬ নভেম্বর) তানজানিয়ার বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে প্লেনটি আছড়ে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রবিবারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে মাজালিওয়া সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় যারা জীবন হারিয়েছে এই ১৯ জনের মৃত্যুতে সকল তানজানিয়াবাসী শোকাহত।’

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ এবং এয়ারলাইন সংস্থা বলেছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কাগেরা অঞ্চলের বুকোবা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার তৎপরতার সময় কেউ প্রাণ হারিয়েছেন কিনা এখনও তা স্পষ্ট নয়।

চালামিলা বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। দুজন ব্যক্তি প্লেনের আরোহী না হলেও দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টার সময় মারা গেছেন, এমন সম্ভাবনা রয়েছে।’

তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা প্রেসিশন এয়ার জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠিয়েছে। এছাড়া কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি।’

তিনি জানান, ‘যখন বিমানটি প্রায় ১০০ মিটার ওপরে ছিল, তখন এটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এসময় বৃষ্টি হচ্ছিল এবং বিমানটি পানিতে তলিয়ে যায়। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...