বুধবার, ২০ মে ২০২৬

কক্সবাজারে অনুমোদনহীন ভবন নির্মাণের দায়ে ডেসটিনির বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সমুদ্র সৈকতের পাশে অনুমতি ছাড়া পাঁচতারকা হোটেল নির্মাণের মামলায় ডেসটিনির পরিচালকসহ চার প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর।

রোববার চট্টগ্রাম পরিবেশ আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

চার্জশিটে আসামি করা হয়েছে, ডেসটিনি মাল্টিপারপাস কোম্পানি অ্যান্ড কো-অপারেটিভের অঙ্গপ্রতিষ্ঠান কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক প্রকৌশলী তৈয়বুর রহমান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সুশান্ত কুমার দাস ও প্রজেক্ট প্রকৌশলী মাজাহারুল ইসলামকে।

অভিযোগপত্রে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সৈকতের পাশে ২০০৬ সালে কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ নামে একটি নয়তলা ও আরেকটি চারতলা ভবন নির্মাণ করে।

জানা গেছে, তৎকালীন বিএনপি-জামায়াত আমলে কক্সবাজার সমুদ্র সৈকতের জমিতে হোটেল-মোটেল তৈরির জন্য ১০০ প্লট বরাদ্দ দিয়ে বিএনপি নেতারা ভাগাভাগি করে নেন। পরে আওয়ামী লীগ সরকার চুক্তি লঙ্ঘনের অভিযোগে ৪৯টি প্লটের ইজারা বাতিল করে। ১৪ নম্বর প্লটের এক একর জমিতে ২০০৬ সালে ডেসটিনি পাঁচতারকা আবাসিক হোটেলের নির্মাণকাজ শুরু করে।

২০১২ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনুমোদনহীন ভবনের নির্মাণকাজ বন্ধের আদেশ দেন। একই সঙ্গে আদালত পরিবেশ ছাড়পত্র ছাড়াই ভবন নির্মাণে জড়িত পরিচালকসহ চার প্রকৌশলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মেনে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এখনও তা বন্ধ রয়েছে। এরপর ওই বছরের ১৪ জুন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে চার প্রকৌশলীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। আদালতের বর্তমানে ডেসটিনির সম্পদের রিসিভার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে পুলিশ।

ইমা

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...