সোমবার, ২৯ জুন ২০২৬

শিক্ষকদের আধুনিক শিক্ষার উপর জোর দিতে হবে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাস্তাবায়নে শিক্ষকগণ হচ্ছেন নিরাময় শক্তি। কারণ শিক্ষকদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার ওপর নির্ভর করে শিক্ষার গুনগত মান, আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। ব্যক্তি জীবনে হতে হবে নীতিবান কারণ নীতিবান শিক্ষকের পক্ষেই সম্ভব ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা। আমাদের শিক্ষকদের এমন হতে হবে যার থেকে শিক্ষার্থীরা অনুপ্রেরনা পান এবং এই অনুপ্রেরনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা আলোর পথ খুঁজে পাবে।

রোববার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভায় সভাপতির বক্তব্য তিনি এ আহবান জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেমন প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেয়র একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, অধ্যক্ষ ইসমত আরা বেগম, প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, দীপা চৌধুরী, মৌলনা মাহমুদুর রহমান, মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

মেয়র আরো বলেন, শিক্ষর্থীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করলে হবে না। সুশিক্ষিত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞানের উপর গুরুত্ব দিতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের সপ্তাহে একদিন সংস্কৃতি, বিতর্ক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের দিয়ে একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচলনার উদ্যোগ গ্রহণের জন্য পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করেন। মেয়র নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন এবং চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সমস্যগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...