বুধবার, ৫ আগস্ট ২০২৬

কাতারের সমালোচনা না করে খেলায় মনোযোগ দেয়ার নির্দেশ ফিফার

- Advertisement -
Single page 1st Paragraph

কাতারের সমালোচনা না করে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোকে খেলায় মনোযোগ দেয়ার নির্দেশ দিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপের মাধ্যমে এশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাদেশের দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল। আর মাত্র ১৪ দিনের কাউন্টডাউন শেষে শুরু হবে বিশ্ব ক্রীড়া জগতের সবচেয়ে হার্টথ্রুব এই আসর।

তবে কাতার-২০২২ বিশ্বকাপ আসরের আয়োজক হওয়ায় শুরু থেকেই বিস্তর সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনা  এখনো চলছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অংশগ্রহণকারী ৩২ দেশকে কাতারের সমালোচনা না করে খেলায় মনোযোগ দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রোষানলে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহর, জার্মানির পাবগুলো ইতোমধ্যেই বর্জন করেছে এবারের বিশ্বকাপ। প্রকাশ্যে সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার ফুটবলাররা, নীরব প্রতিবাদ ডেনমার্কের। শুধু তাই নয় সমকামীদের সহমর্মীতায় হ্যারি কেইনসহ ইউরোপের ৯ অধিনায়কের রঙিন আর্মব্যান্ড পড়ার সিদ্ধান্তও অবাক করেছে ফিফাকে। বিভিন্ন সময়ে কাতার প্রতিবাদ করেছে। ফিফাকে পাশে পেলেও অনেকটা নীরব ছিলো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী দেশগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে ফিফা।

কাতার বিশ্বকাপের প্রধান নাসের আল খাতের বলেন, ফুটবল বিশ্বকাপ কোন রাজনৈতিক মতাদর্শ প্রদর্শনের মঞ্চ নয়। এটা এমন এক আয়োজন যেখানে মানুষ খেলা উপভোগ করতে আসে। এখানে রাজনৈতিক রং দেয়া ভালো কিছু মনে করি না।

বিদেশি শ্রমিকদের জন্য তহবিল গঠনের আবেদন নিয়ে সরব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি গড়িয়েছে ফিফা পর্যন্ত। তবে ইউরোপিয়ানদের বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কাতারের।

কাতার বিশ্বকাপের প্রধান বলেন, শ্রমিক অধিকার নিয়ে অনেকেই অনেক কথা বলে। অথচ এ ব্যাপার নিয়ে তাদের কোন জ্ঞান নেই। আমার মনে হয়, এ ব্যাপারে তাদের আরও পড়াশোনা করা উচিত। জানা উচিত, কাতারে আসলে কি হচ্ছে।

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...