বুধবার, ৫ আগস্ট ২০২৬

তানজানিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

- Advertisement -
Single page 1st Paragraph

তানজানিয়ায় বুকোবা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান গোলযোগ দেখা গেলে সেটি বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। পাইলটদের প্রচেষ্টায় বিমানটি একটি লেকে আছড়ে পড়ে।

বিমানের ২৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। খবর বিবিসি।

তানজানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিবিসি’র বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, প্রেসিশন এয়ার (এটিআর ৪২-৫০০) নামে ফ্লাইটটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৬ জনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তারা জানিয়েছেন, যারা নিখোঁজ আছেন, তাদের খোঁজে উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা কাজ চালিয়ে যাচ্ছেন।

প্লেনটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যেতে উড্ডয়ন করেছিল। আকাশে ওঠার পর এটি ঝড় ও ভারী বৃষ্টির সম্মুখীন হয়।

এ ঘটনায় কজন আহত হয়েছেন বা নিহতের সংখ্যা কত, সে ব্যাপারে কিছু জানায়নি তানজানিয়ান কর্তৃপক্ষ।

ঘটনার পর প্লেনটি লেকের পানিতে ডুবে যায়। পানির পর শুধুমাত্র সেটির বাদামী ও সবুজ রঙের লেজের পাখনা দেখা যাচ্ছিল। প্লেনটিকে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া থেকে বের করে আনার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা বলেন, আমরা দেখতে চাচ্ছি প্লেনটির ল্যান্ডিং গিয়ার আটকে আছে কিনা। আমরা প্লেনটিকে পানি থেকে তুলে আনতে আরও প্রযুক্তিগত সহায়তা নেব।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় সবাইকে শান্ত থাকতেও আহ্বান জানান তিনি।

সূত্র: বিবিসি

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...