বুধবার, ৫ আগস্ট ২০২৬

হেসে খেলে সেমিফাইনালে পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশকে হেসে খেলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিয়ে নিল পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে সর্বশেষ দল হিসেবেই তারা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের সহজ টার্গেটে পৌঁছতে পাকিস্তানকে তেমন কোন চাপে পড়তে হয়নি।  ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে পাকিস্তান।

পাকিস্তানের ব্যাটিংয়ের প্রথম ওভারেই ক্যাচ আউট হতে পারতো মোহাম্মদ রিজওয়ান। কিন্তু কিপার নুরুল হাসান সোহানের ব্যর্থতায় বেঁচে যান তিনি। ফলে ভাল বল করেও উইকেট শূন্য থাকতে হয়েছে তাসকিন আহমেদকে।

প্রথম ১০ ওভার দেখে-শুনে খেলে পাকিস্তান বিনা উইকেটে ৫৬ রান তুলে। রিজওয়ান ২৮ বলে ৩১, বাবর আজম ৩২ বলে ২৫! মজবুত একটা ভিত্তি পেয়ে যায় তারা। তবে এরপরই বাবর আজমকে (৩৩ বলে ২৫) ফেরান নাসুম আহমেদ। তারপর প্রাণ পাওয়া রিজওয়ানকে ফেরান ইবাদত। তার আগেই তিনি ৩২ বলে ৩২ রান করেন। বড্ড দেরি হয়ে গেল, ততক্ষণে ম্যাচটাও হাতছাড়া হয়ে গেছে।

তারপর মোহাম্মদ নওয়াজকে দ্রুতই আউট হন। ১১ বলে ৪ করে লিটন দাসের সরাসরি থ্রো-তে রানআউট। তারপর বাকি কাজটুকু সারেন শান মাসুদ ও মোহাম্মদ হারিস। হারিস অবশ্য শেষ দিকে এসে বিদায় নেন, এরপর ইফতিখার আহমেদও। তবে বাকি কাজটা অনায়াসেই পেরিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট পেয়েছেন। কেবল প্রথম ওভারে ক্যাচমিস হওয়া তাসকিন কোন উইকেট পাননি।

সকাল গড়াতেই অ্যাডিলেড ওভালে সুখবরটা এনে দিয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে হারিয়ে যে অঘটনের জন্ম দিয়েছে তাতে লাভবান হতে পারত বাংলাদেশ দল। এরপর সমীকরণটা এমন দাঁড়ায়- পাকিস্তানের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাবে বাংলাদেশ। যদি-কিন্তুর সব হিসাব এক বিন্দুতে-শুধু জয়। ঠিক তখন নিজের হাতেই সেই সম্ভাবনাকে গলা টিপে মারলেন সাকিব আল হাসানরা!

এই ম্যাচ জয়ে সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে এই গ্রুপের চ্যাম্পিয়ন ভারত নামবে ইংল্যান্ডের বিপক্ষে।

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...