শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কাপ্তাই হ্রদে নিখোঁজ ২ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির লংগদুরে কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে দুটি নৌযানের সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬নভেম্বর) সকালে কাট্টলী বিল এলাকায় তাদের লাশ পাওয়া যায়।

মৃতরা হলেন, এলোমিনা চাকমা (২০) এবং রিটন চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার দুপুরে দূরছড়ি বাজার থেকে আট যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটি যাচ্ছিল। এ সময় ওই বিলে কাট্টলী ওয়াচ টাওয়ারের আগে বালুবোঝাই একটি নৌযানের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বোটে থাকা দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হন। দুদিন পর পরীক্ষার দিনই তাদের মরদেহ ভেসে উঠল।

ওসি ইকবাল বলেন, ভোর ৩টার দিকে কাপ্তাই লেকের কাট্টলী বিল এলাকায় জেলেদের জালে রিটনের লাশ আটকে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এরপর সকালে এলোমিনার মরদেহও ভেসে উঠে একই স্থানে।

ইমা

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...