সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকায় এলেন মা‌র্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার

- Advertisement -
Single page 1st Paragraph

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার।

শ‌নিবার (৫ ন‌ভেম্বর) রা‌তে তিনি ঢাকায় পৌঁছেছেন।

সফরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে উপ-সহকারীর।

কূটনৈ‌তিক সূত্র বলছে, উপ-সহকারী মন্ত্রীর সফরে নিরাপত্তা সহযোগিতাসহ ঢাকা-ওয়া‌শিংট‌নের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উন্নত সরঞ্জাম দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে দুটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের জন্য আগ্রহ দেখিয়েছে। চুক্তিগুলো হলো আকসা বা দ্য অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ও জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট।

চলতি বছরের এপ্রিলে জিসোমিয়া চুক্তির খসড়ার সর্বশেষ সংস্করণ ঢাকা সফরে এ‌সে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

জানা যায়, এ অঞ্চলের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ২৬ ঘণ্টার জন্য যাত্রাবিরতি করবেন আফরিন।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য বল‌ছে, দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপ দেখভাল করেন। পাশাপাশি তিনি বাইডেন প্রশাসনের নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন। তিনি মার্কিন সহকারী মন্ত্রী ডন লু’র সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এসব দায়িত্বে আসার আগে তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...