রাঙ্গুনিয়া উপজেলা ৭ নং বেতাগী ইউনিয়ন পরিষদের উদ্যোগ রোটারী বেতাগী বড়ুয়া পাড়া সড়কে আর সিসি ঢালাই এর মাধ্যমে সড়কটি পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে।এই কাজের শুভ উদ্বোধন করেন ৭ নং বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম ।
শনিবার(৫ নভেম্বর) এই সড়ক কাজের উদ্বোধন কালে চেয়ারম্যান বলেন দির্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক দিয়ে চলাচল করা মানুষের চরম দূর্ভোগ পোহাছিল রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় এই সড়কের কাজ শুরু হচ্ছে । বেতাগী ৪ নং ওয়াডের সড়কটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে আট ফুট প্রসস্থ এবং ৬শ৩৫ ফুট দির্ঘ সড়কে আর সিসি ডালাই হবে এবং বাকি কাজ ক্রমান্বয়ে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়াড মেম্বার মোহাম্মদ সৈয়দ ।৬ নং ওয়াড মেম্বার মোহাম্মদ রফিক উদ্দিন তালুকদার । ৪ নং ওয়াড মেম্বার মোহাম্মদ আশরাফুল করিম। ৫ নং ওয়াড মেম্বার মোহাম্মদ মোহরম আলী । এছাড়াও যুবলীগ ছাত্রলীগ এবং স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
ইমা

