সোমবার, ২৯ জুন ২০২৬

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দিতে তৃণমূলের নেতা কর্মীদের কাজ করতে হবে : সৈয়দ নজরুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের প্রচার প্রসার এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে মোহরা এ ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা শুক্রবার স্থানীয় উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলম বিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের নেতা কর্মীদের কাজ করতে হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় মানুষের সেবা করতে হবে। তাহলেই একজন সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আদর্শ রাজনীতিবিদ হওয়া যাবে।

সৈয়দ নজরুল ইসলাম আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জয়যাত্রা কেউ রোধ করতে পারবেনা। আর সঠিক নেতৃত্ব ও নির্দেশনাই হল ঐক্যের পূর্বশর্ত। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা দরকার। মহান স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার, উন্নয়ন, মর্যাদাসহ জাতির সকল অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। উন্নয়নকে প্রশ্নবৃদ্ধ ও বাঁধাগ্রস্ত করতেই বিএনপির সন্ত্রাসী কর্মকাÐ চালাচ্ছে যা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা বরদাশত করবে না। অতীতের ন্যায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাÐের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস. এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, নুরুল ইসলাম, অলিদ চৌধুরী, জমির উদ্দিন, সেকান্দর চৌধুরী, শেখ আহমেদ, খালেদ চৌধুরী, মো. সোলেমান, মো. বাদশা, আবুল কাসেম, মো. আলমগীর, শিবু মজুমদার, আনোয়ার শাহ, মো. নঈম, মো. আজাদ, মো. আবছার। যুবলীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, কপিল উদ্দিন, আয়াছ উদ্দিন, মো. আরজু, মো. বখতিয়ার, রানা মজুমদার, হারুনুর রশীদ, নুরুল কবির, মো. বাদশা, মো. মুরাদ, মো. মোরশেদ, মো. নাজিম, মো. শাহজাহান, মো. শওকত, মো. সালাউদ্দিন, মো. আজম। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইছহাক, জাফর আহমেদ, মোহাম্মদ হোসেন, গিয়াস উদ্দিন, চান্দগাঁও থানা ছাত্র লীগ সহ-সভাপতি মো. দোলায়ার, মোহরা ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক ফয়সাল খান সিফাত, মো. ইমরান হোসেন, মো. হারিচ, মো. রুবেল, মো. মিজান।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...