বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এরশাদের সই জালিয়াতি: জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত করছে পিবিআইবি

- Advertisement -
Single page 1st Paragraph

এরশাদের স্বাক্ষর জালিয়াতি করে জি এম কাদের নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণার বিষয়টি পিবিআইবি তদন্ত করছে। এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

শনিবার ৫ (অক্টোবর) ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কদের জরুরি সভা শেষে সংবাদ মাধ্যমকে এ সব তথ্য কাজী মামুন।

তিনি বলেন, ‘গোলাম মোহাম্মদ কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। সারাদেশে পার্টির তৃণমূল নেতাকর্মীদের করা প্রায় ৫/৬টা মামলার আদেশ বা নির্দেশে জাপার চেয়ারম্যান হিসেবে তার (জি এম কাদের) রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে জি এম কাদের যে গুরুতর অপরাধ করেছেন (এরশাদের স্বাক্ষর জাল করে) তাতে তিনি আর জাপার চেয়ারম্যান পদে থাকতে পারেন না।

কাজী মামুন বলেন, ‘২০১৯ সালে অনুষ্ঠিত নবম কাউন্সিল বা সম্মেলন গ্রহণযোগ্য নয়। আর সে কারণেই এখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তৎকালীন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।’

সভার সিদ্ধান্তে বলা হয়, এখন থেকে জাতীয় পার্টি ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র হিসেবে কাজ করবেন কাজী মামুনুর রশীদ। এছাড়া জাপার সম্মেলন প্রস্তুত কমিটির কার্যক্রম জেলা-উপজেলা পর্যায়ে আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভক্ত সব অংশকে এক প্লাটফর্মে আসার জন্য যোগাযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশ নেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। পার্টির সাবেক প্রেসিডিয়াম এস এম এম আলম, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক এমপি এম এ গোফরান, জাপার প্রেসিডিয়াম সদস্য ক্বারি হাবিবুল্লাহ বেলালী, সাবেক এমপি ও সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, অধ্যপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ ও জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু।

সভায় সভাপতিত্ব করেন পার্টির সাবেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম মসীহ্।

ইউডি

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...