শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিষ্টির জনপ্রিয়তা জেলা ছাড়িয়ে চলে গেছে বিদেশেও

সন্দ্বীপের ঐতিহ্যের সাথে মিশে আছে ‘বিনাশার মিষ্টি’

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে বেড়াতে গেছেন, অথচ বিশ্বখ্যাত সন্দ্বীপের বিখ্যাত জিনিসটা খাবেন না তা কিভাবে হয় ! খাটি গরুর দুধের সর দিয়ে তুলতুলে নরম, দুধের রসে চপচপ করা ধবধপব সাদা মিষ্টি খেতে কার না মনে চাইবে ? ব্রিটিশ আমলে বিনয় বাবুর বাবা সত্যকান্ত সাহার হাত ধরে চট্টগ্রামের বিছিন্ন দ্বীপ সন্দ্বীপের বিনয় মিষ্টি মুখ’ এর যাত্রা। বাবার কাছ থেকে শিখেছিলেন মিষ্টি বানানোর কৌশল। তখন বাবার সাথে সন্দ্বীপে হারিয়ে যাওয়া ন্যায়ামন্তি ইউনিয়নে দোকান করতেন। নদীগর্ভে বিলীন হয়ে ১৯৬০ সালে দোকানটি শিবের হাটে নিয়ে আসেন। শুরুতে নিজেই ছিলেন এ মিষ্টির কারিগর।

অল্প সময়ে তার মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। এখনো সুনামের সাথে এ মিষ্টির ব্যবসা টিকে আছে। কেননা তার ৪ সন্তান পরিতোষ সাহা, প্রাণোতোষ সাহা, প্রিয়তোষ সাহা ও সন্তোষ সাহাকেও তিনি শিখিয়েছেন এ মিষ্টি বানানোর কৌশল। লোকে বলে ‘বিনাশার মিষ্টি’। দক্ষিণ সন্দ্বীপের প্রাণকেন্দ্র শিবের হাটে বিনয় বাবুর বিখ্যাত সেই মিষ্টি দোকানের অবস্থান। এ মিষ্টির জনপ্রিয়তা জেলা ছাড়িয়ে চলে গেছে বিদেশেও। স্থানীয়দের কাছে তার মিষ্টি যেন লোভনীয় এক নাম। এ মিষ্টি প্রবেশ করেছে নাকি প্রধানমন্ত্রীর বাসভবনেও।

শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদকের কথা হয় বিনয় কৃষ্ণ সাহার সঙ্গে। বললেন, বাবার কাছ থেকেই মিষ্টি তৈরি শিখেছিলাম ছোটবেলায়। আমাদের এ মিষ্টি খুবি সুস্বাধু। দেশ ছাড়িয়ে বিভিন্ন দেশেও যায় মিষ্টি। এমন কি মাননীয় প্রধানমন্ত্রীও খেয়েছেন এ মিষ্টি। সন্দ্বীপের হাজার বছরের ঐতিহ্যের সাথে মিছে আছে এই মিষ্টি। বিভিন্ন আকারের মিষ্টি তৈরি হয় এখানে। একটু বড় মিষ্টি ২০ টাকা, মাঝারি ১৫ টাকা এবং ছোট ৬ টাকা প্রতি পিস। প্রতিদিন গড়ে ২ হাজার মিষ্টি বিক্রি হয়। প্রতিদিনের তৈরি করা মিষ্টি প্রতিদিনই বিক্রি হয়ে যায়। তাই মিষ্টি বাসি হওয়ার সুযোগ থাকে না। তবে বেশি মিষ্টি নিতে হলে আগেই অর্ডার দিয়ে রাখতে হয়।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...