বুধবার, ৫ আগস্ট ২০২৬

প্রতিদিন টুইটারের ক্ষতি ৪০ লক্ষ ডলার, কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও উপায় নেই

- Advertisement -
Single page 1st Paragraph

মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে মাস্কের টুইটার কেনার আগে থেকেই ধারণা করা হয়েছিলো, টুইটারে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। এসময় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় সান ফ্রান্সিসকোতে অবস্থিত টুইটারের হেড অফিস। যদিও একসঙ্গে এত কর্মী ছাঁটাই নিয়ে খুব একটা আক্ষেপ নেই মাস্কের। তিনি টুইট করে বলেন, যখন সংস্থা দৈনিক ৪০ লক্ষ ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, তখন কর্মী ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় নেই।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। শনিবার থেকেই আর বিতাড়িত কর্মীরা অফিসে ঢুকতে পারবেন না। অ্যাক্সেস থাকবে না অফিসের কম্পিউটার ও ইমেইলেরও। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশে টুইটারের যে অফিস রয়েছে, প্রত্য়েক অফিস থেকেই ছাঁটাই করা হয়েছে কর্মীদের।

এদিকে, কর্মী ছাঁটাই নিয়ে বিক্ষোভ-সমালোচনা শুরু হওয়ায় টুইট করেন এলন মাস্ক। শুক্রবার বিকেলে তিনি টুইট করে বলেন, টুইটারের কর্মক্ষমতা কমানো নিয়ে আলোচনা হচ্ছে। যখন সংস্থা প্রতিদিন ৪০ লক্ষ ডলারের বেশি খোয়াচ্ছে, দুঃখজনকভাবে তখন আর কোনও উপায় থাকে না। যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ৩ মাসের বেতন দেয়া হবে, যা আইনত নিয়মের ৫০ শতাংশ বেশি।

এছাড়াও টুইটারের আয়ে বিশাল ধস নামার জন্য সমালোচক ও প্রতিবাদী গ্রুপগুলোকে দায়ী করেছেন তিনি। মাস্কের অভিযোগ, কর্মী ছাঁটাই নিয়ে সমালোচকদের চাপেই টুইটারকে অর্থপ্রদান থেকে পিছু হটছেন বিজ্ঞাপনদাতারা।

টুইটারের কর্মী ছাঁটাইয়ের আগেই সংস্থার সমস্ত কর্মীদের এই বিষয়ে জানিয়ে দেয়া হয়েছিল। শুক্রবার সকালেই টুইটারের অফিস বন্ধ করে দেয়া হয়। কর্মীদের জানিয়ে দেয়া হয়, অফিসে আসতে হবে না। যারা অফিসের পথে ছিলেন বা পৌঁছে গিয়েছিলেন, তাদেরও ফিরে যেতে বলা হয়। পরে রাত সাড়ে ৯টার কিছুক্ষণ আগে টুইটার কর্মীদের কাছে ইমেইল আসে। জানিয়ে দেয়া হয়, কাদের চাকরি রয়েছে এবং কারা বেকার হয়ে গেলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক টুইটার কর্মীরা জানিয়েছেন, সংস্থার তরফে অত্যন্ত অমানবিক ব্যবহার করা হয়েছে। টাকা বাঁচানোর জন্য রাতারাতি একসঙ্গে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...