সোমবার, ১৫ জুন ২০২৬

জমকালো আয়োজনে রেডিসন মাতালো ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা বলরুম। নিয়ন আলোয় ঝলমলে মঞ্চ ঘিরে আমন্ত্রিত সহস্রাধিক দর্শক। সেই মঞ্চে ঢাকার তারকা মডেলদের অংশগ্রহণে একের পর এক বর্ণাঢ্য ফ্যাশন কিউতে ঝড় তুললো লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাব বিডি আয়োজিত ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে রেডিসনে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন এন্ড বিয়ন্ড’ সিজন -৩ ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে। এতে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম।

ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এই সময় উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, সেম ইউপিভিসি ও র‌্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ডা. মুনাল মাহমুদ, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ব্র্যান্ড আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, আয়োজক লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব, অ্যাটায়ার ক্লাব বিডি’র ফাউন্ডার আরিফুর রহমান। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এই বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সঙ্গীত তারকা হাসান আরিফের পারফরমেন্সের মাধ্যমে ফ্যাশন এন্ড বিয়ন্ডের মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা ১০টির অধিক ফ্যাশন কিউতে অংশ নেন। ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে’ ফ্যাশন প্যারেডে যেসব ফ্যাশন হাউজ ও ব্র্যান্ড অংশগ্রহণ করে তাদের মধ্যে রয়েছে বিউটাইন রিভাইব, আর্ট, ফিট এলিগেন্স. মেগমার্ট, এন্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার, নোয়াইবা। সবগুলো ফ্যাশন কিউ’র কোরিওগ্রাফার ছিলেন ঢাকার আলোচিত ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন ঢাকার বিখ্যাত মডেল, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার সাদ শাহরিয়ার জানান, গত দুই সিজনের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩। এই ফ্যাশন প্যারেডের যৌথ আয়োজক ছিলো অ্যাটায়ার ক্লাব বিডি, পাওয়ার্ড বাই স্পন্স ফিট এলিগেন্স।

আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিলো বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ডায়মন্ড স্পন্সর হাবিব তাজকিরাজ, গোল্ড স্পন্সর-মেগামার্ট, সিলভার স্পন্সর- টাচ লেডি বিউটি লাউঞ্জ, ব্রোঞ্জ স্পন্সর- নোয়াইবা, ইন-এসোসিয়েট উইথ এন্টিক ফ্যাশন। কো-স্পন্সর- ওয়েস্টউড বাই এমজেএ, অপ্সরা, শেপার, জাজতানা বুটিক ওয়ার্ল্ড।

এয়ারলাইন্স পার্টনার- ইউএস বাংলা এয়ারলাইন্স, আইসক্রিম পার্টনার- পোলার, বিউটি পার্টনার- আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর, হেলথ পার্টনার- চিটাগাং ইউরোলজি এন্ড জেনারেল হসপিটাল, ফটোগ্রাফি পার্টনার- ত্রিয় ভিজ্যুয়াল এবং ফটোম্যানিয়া, ভিডিওগ্রাফি পার্টনার- সাইবারপাংক স্টুডিও, প্রিন্ট পার্টনার- শাইনবিডি, মিডিয়া পার্টনার- ক্যানভাস ও আইস টু-ডে, প্রমোশনাল পার্টনার- মেকআপ এডিকটো।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...