বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরগুলোতে শিগগির পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার

- Advertisement -
Single page 1st Paragraph

মন্ত্রিসভা আজ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে বিমান উড্ডয়নের চার ঘন্টার মধ্যে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এসব বিমানবন্দরগুলো হচ্ছে- ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেকগুলো দেশ বিমান উড্ডয়নের চার, ছয় অথবা আট ঘন্টার মধ্যে যাত্রীদের পিসিআর পরীক্ষার দাবি জানিয়ে আসছে।

বিষয়টি নিয়ে গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল। আজকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। খুব দ্রুত দুই বা তিন দিনের মধ্যে বিমানবন্দরেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজের ব্যবস্থা করতে হবে। অন্যান্য দেশে যে রকম আছে ঠিক সে রকম। যাতে বিমান উড্ডয়নের চার ঘণ্টার মধ্যে যাত্রীরা পরীক্ষা করতে পারেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বের বড় বড় এয়ারপোর্টে এখন তাৎক্ষণিক করোনা পরীক্ষা করার ব্যবস্থা আছে। বিশ্বের অনেক দেশ যদিও দাবি করছে- চার, ছয়, অথবা আট ঘন্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে। কিন্তু আমরা বলেছি ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করলে চলবে। আমাদের লোকরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়।

সচিব বলেন, যে যে দেশে যাবে তার যে রকম প্রয়োজন হবে সে অনুযায়ী যাতে এয়ারপোর্ট থেকেই সে পরীক্ষা করে নিতে পারে।
বিমানবন্দরে কবে নাগাদ পিসিআর টেস্ট চালু হচ্ছে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। যত তাড়াতাড়ি পারা যায় দুই-তিন দিন অথবা সাত দিন। না হলে আপনিতো ওই দেশে যেতে পারছেন না।’

এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, তারা কথা বলে দেখেছেন ৪ ঘণ্টার মধ্যেই এই টেস্টের রিপোর্ট দেয়া সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...