রবিবার, ২১ জুন ২০২৬

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে।
১৯৭২ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং এটি একই বছরের ১৬ ডিসেম্বর কার্যকর হয়।
ঐতিহাসিক দিনটি স্মরণে দূতাবাস গতকাল বিকেলে বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এ সময় দূতাবাসে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও কাউন্সিলর শামীমা ইয়াসমিন স্মৃতি।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান জাতীয় সংবিধান দিবসকে বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত ইমরান মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাত্র ১১ মাসের মধ্যে সদ্য স্বাধীন জাতিকে এর দীর্ঘ প্রতীক্ষিত সংবিধান উপহার দেন।
আলোচনায় আরো অংশ নেন মিনিস্টার (ইকোনোমিক) মো. মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কনস্যুলার (পলিটিক্যাল-১) মোহাম্মদ মনিরুজ্জামা।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...