শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাফ জয়ী রুপনা চাকমার জন্যে ঘর নির্মাণ কাজ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাফ জয়ী সেরা গোলরক্ষক রুপনা চাকমার নতুন ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকায় রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) নিশ্চিত করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
এ বিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বাসসকে আরো বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। অতি দ্রুততার সাথে মানসম্পন্ন বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বাসসকে বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘর নির্মাণ বাবদ ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
সাফ জয়ের পর রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে শুভেচ্ছা জানাতে গেলে সাফ জয়ী রুপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি তখন রুপনা চাকমার পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ায় রুপনা চাকমার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...