মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে : স্পিকার

- Advertisement -
Single page 1st Paragraph

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই। সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারার মধ্যেই এসপিসিপিডি প্রকল্পের সফলতা।
তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘পলিসি ডায়লগ অন পলিসি একশনস টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির আহবায়ক ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, মো: আব্দুস শহীদ এমপি, মো: শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ এবং ইউএনএফপি এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস বক্তৃতা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা পাচ্ছেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। এই প্রজেক্টের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেয়া যেতে পারে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এলাকা ভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদান করলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।
তিনি বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে।
সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সঞ্চালনায় পলিসি ডায়লগ অনুষ্ঠানে মো: হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং মোছা: শামীমা আক্তার খানম এমপি, ফখরুল ইমাম এমপি, ডা: সামিল উদ্দিন শিমুল, আনোয়ারুল আবেদীন খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বাসন্তী চাকমা এমপি, রুমানা আলী এমপি, অপরাজিতা হক এমপি, খ: মমতা হেনা লাভলী এমপি এবং সংসদ সদস্য ও ইউএনএফপিএ’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই পলিসি ডায়লগে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা পাচ্ছেন। তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলায় এ সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় একটি নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দুটি এস্কেভেটর...

সর্বশেষ

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে...

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত...