সোমবার, ২৯ জুন ২০২৬

তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকারের যোগদান 

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।
এ দিন মন্ত্রণালয়ে উপস্থিত হলে মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করে দিনের কার্য সূচনা করেন সচিব।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। হুমায়ুন কবীর ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোঃ হুমায়ুন কবীর খোন্দকার দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। নোয়াখালী জেলার সন্তান মোঃ হুমায়ুন কবীর খোন্দকার ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...