সোমবার, ২৯ জুন ২০২৬

চান্দগাঁও ‍পুলিশের অভিযানে হিজড়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নগরীর মোহরাস্থ খেজুরতলা এলাকা থেকে পিংকি হিজড়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে পিংকি বসতঘরে অভিযানে চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার পিংকী হিজড়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে মোহরার খেজুরতলা রেলগেটস্থ মা মগদেশ্বরী মন্দিরের পশ্চিম পাশে একটি বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সে মোহরা এলাকায় মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্ব আরও ৫ থেকে ৭ জন হিজড়ার সম্পৃক্ত রয়েছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...