শনিবার, ১৩ জুন ২০২৬

ব্যাংকের চাকরিতে বয়স ছাড়ের সিদ্ধান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ব্যাংকে চাকরির ক্ষেত্রে বয়সে ছাড়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ জুন ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হবে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত। যেসব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে আবেদন করতে পারবেন।

এতে আরো বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

গত ২২ সেপ্টেম্বর বিসিএস ছাড়া সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদফতর/পরিদফতর/দফতর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দফতর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ঐ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এর আগে, বিসিএস ছাড়া সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

ইউডি

এই বিভাগের সব খবর

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে...

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এ বাজেট কোনো রাজনৈতিক...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়। ইঞ্জিনিয়ার...

সর্বশেষ

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক...

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য...

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা...

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নতুন করে...

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নতুন সরকারের জন্য টেকসই কাঠামোগত...