রবিবার, ২১ জুন ২০২৬

সাবেক আইন প্রণেতাকে ১৭৩ বছরের কারাদন্ড দিল মায়ানমার

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর সাবেক একজন আইনপ্রণেতাকে ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত সোমবার ৫২ বছর বয়সী উইন মিন্ট হ্লাংকে এই সাজা দেওয়া হয়।

গত মার্চ, এপ্রিল এবং জুন মাসে উসকানি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতের অভিযোগ পাঁচ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন তিনি। তখন তাকে ২৫ বছরের সাজা দেন সামরিক আদালত। দুই মেয়াদে মায়ানমারের সামরিক আদালত উইন মিন্ট হ্লাংকে মোট ১৭৩ বছর কারাদন্ডাদেশ দিয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে উৎখাতের পর এনএলডি’র পার্টির কোনও সদস্যকে দীর্ঘতম কারাদণ্ড প্রদানের মধ্যেই তিনিই প্রথম।

প্রতিবেদনে বলা হয়েছে, উইন মিন্ট হ্লাইংকে সন্ত্রাস দমন আইনের অধীনে আটটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ১৪৮ বছরের সাজা প্রদান করা হয়েছে। গ্রেফতারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি এ তথ্য দেন বার্তা সংস্থা এপি’কে।

ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে রাজনৈতিক বন্দি অথবা সাজার বিষয়ে স্পষ্ট করে কিছু তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার।

গত ফেব্রুয়ারিতে সু চির গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে জান্তা সরকার। এরপরই তাকে গৃহবন্দি করা হয়। এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।

ইউডি

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...