রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ২,৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার(৩ নভেম্বর ) রাত ৩.২০টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চাঁন সুপার মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাদা রং’এর একটি এ্যালুমিনিয়ামের তৈরি চ্যানেল(রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত পাট্টা) এর ভিতর বিশেষ ভাবে লুকানো ২,৯২০ (দুই হাজার নয়শত বিশ) পিস ইয়াবাসহ মোঃ হাসান আহম্মেদ (২৭) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতার মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপির মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল ।

গ্রেপ্তার আসামী মোঃ হাসান আহম্মেদ এর বিরুদ্ধে ইতিপূর্বে সিএমপি-এর বাকলিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

 

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...