রবিবার, ২৮ জুন ২০২৬

বিএনপি-জামায়াতকে রুখতে যুবলীগ একাই যথেষ্ট : শেখ নাঈম

- Advertisement -
Single page 1st Paragraph

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই- বাংলাদেশ আওয়ামী লীগ সারাজীবন এক নম্বর দল ছিল এবং এখনও এক নম্বর দল। বিএনপি-জামাতকে রুখে দিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাউকে লাগবে না- এই যুবলীগ একাই যথেষ্ট।
তিনি বলেন, ‘১১ নভেম্বর যুবলীগের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, করোনার পর প্রধানমন্ত্রী কোন প্রোগ্রামে সশরীরে উপস্থিত হননি। প্রায় আড়াই বছর পর এই প্রোগ্রামে তিনি উপস্থিত হবেন । আর স্বশরীরে উপস্থিত থাকার জন্য যুবলীগের ৫০ বছর পূর্তিকে সিলেক্ট করেছেন তিনি। এটা যুবলীগের জন্য অত্যন্তস গর্বের বিষয়।’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘বিএনপি-জামাত তাদের কিছু সংখ্যক লোক নিয়ে সমাবেশ করে জাতিকে দেখাতে চায় তাদের সমর্থন আছে। এখানে কিছু, ওখানে কিছু, বেশি হলে তাদের ৫-৬ হাজার লোক হবে। কিন্তু তারা জাতিকে দেখাতে চায়, তারা লাখ লাখ মানুষের ঢল নামিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, আমরা যুবলীগ যদি চাই, তাদের থেকে এক হাজার গুণ বেশি মানুষের সমাগম ঘটাতে পারবো।
নেতাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন, তাই এটা আমাদের জন্য একটা পরীক্ষা। সারা বাংলাদেশ টিভির দিকে চেয়ে থাকবে, ১১ নভেম্বর যুবলীগের ৫০ বছর পূর্তিতে কত লোক হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই যুবলীগ কত শক্তিশালী। আমি বিশ্বাস করি, ৫০ থেকে ৬০ হাজার লোক শুধু চট্টগ্রাম থেকেই যাবে। অনান্য বিভাগের চেয়ে চট্টগ্রাম থেকে ওখানে সবচেয়ে বেশি লোক থাকবে।’
প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে অন্তত আঠারো বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওনি কখনও পিছপা হননি। আমাদের জন্য ওনি সরে যাননি। যদি ওনি সরে যেতেন তাহলে আমাদের কি অবস্থা হতো-একবার চিন্তা করুন।’

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...