হজমে সমস্যা বা এসিডিটি হলে এক কাপ আদা লেবু দেওয়া চা হয়ে উঠতে পারে ওষুধ।
বিশেষজ্ঞদের মতে, এসিডিটি হলে সামাল দিতে পারে গরম পানীয়। বাড়ি ফিরেই এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লেবুর রস এবং একটু আদার রস মিশিয়ে খেয়ে নিন। তৎক্ষণাৎ আরাম পেতে এই টোটকা অব্যর্থ।চিনি এবং দুধ ছাড়া আদা অথবা লেবু দেওয়া চা খেলেও একই ফল মিলবে।
তবে ঠাণ্ডা পানীয় খাওয়াই শরীরের জন্য ক্ষতিকারক। কারণ ঠাণ্ডা পানির সংস্পর্শে রক্তবাহিকাগুলি সংকুচিত হয়ে যায়। রক্ত সঞ্চালনও বিঘ্নিত হয়। খাবারের থেকে প্রয়োজনীয় পুষ্টি শরীর গ্রহণ করতে পারে না।
বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্রায়ই বাইরে খাওয়া লেগে থাকে। সেই সঙ্গে রাত জাগা, পানি কম খাওয়া তো আছেই। ফল স্বরূপ বদহজম, বুকজ্বালা, চোঁয়া ঢেকুরের বাড়-বাড়ন্ত। এ দিকে মুখে কাউকেই বলতে পারছেন না যে, এত অত্যাচার পেট সহ্য করতে পারছে না।
ইউডি

