শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কূলে এসে কূল হারালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভাঙ্গল হতভাগা বৃষ্টি।  ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু কে জানে, ছন্দহীন বৃষ্টিই ছন্দ চুরি করবে বাংলাদেশি ব্যাটারদের। জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ মাঠ ছাড়ল মাত্র ৫টি রানের পরাজয়ের তিক্ততা নিয়ে।

ভারতের ১৮৪ রানের জবাবে বৃষ্টি আইনের ধারায় নির্ধারিত ১৬ ওভারে বাংলাদেশকে করতে হত ১৫১ রান। কিন্তু নিয়তির পরিহাস ১৪৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন লিটন। ২১ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। চলতি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম। লিটন ফিফটি পাওয়ার পরই বৃষ্টি নামে। এ সময় তিনি ২৬ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। অন্যপ্রান্তে শান্তর সংগ্রহ ছিল ১৬ বলে ৭ রান।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। নতুন করে খেলা শুরু হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। অর্থাৎ বাকি থাকা ৫৪ বলে টাইগারদের করতে হতো ৮৫ রান।

নতুন করে মাঠে নামার পর খেই হারায় বাংলাদেশ। প্রথমেই রান আউটের শিকার হন লিটন। ৬০ রানে তিনি বিদায় নেয়ার পর শান্ত ২১, সাকিব ১৩ ও আফিফ ৩ রানে আউট হন।

ইয়াসির আলী ১ ও মোসাদ্দেক হোসেন ৬ রানে ফিরলে ম্যাচ অনেকটাই ভারতের দিকে হেলে পড়ে। বাংলাদেশের হয়ে শেষ চেষ্টা করেন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। কিন্তু তাদের ২৫ ও ১৫ রানের অপরাজিত ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

আজকের হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন কার্যত শেষ। ভারতের হয়ে আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া দুটি এবং মোহাম্মদ শামি একটি করে উইকেট শিকার করেন।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...