শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে খেলা আর না হলে বাংলাদেশের ঘরেই আসবে জয়

- Advertisement -
Single page 1st Paragraph

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত অ্যাডিলেড ওভালে ভারতের ১৮৪ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। ডার্ক ওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের ৪৯ রান থাকলেই চলতো। ফলে ১৭ রানের বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের ফল হওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে অন্তত পাঁচ ওভার খেলা মাঠে গড়াতে হবে। এরই মাঝে বাংলাদেশ ৭ ওভার খেলে ফেলেছে। ডি এল মেথডে এগিয়ে থাকায় আজ আর খেলা না হলে জয় পাবে বাংলাদেশই।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। একপ্রান্তে ভারতীয় বোলারদের বল সামলাতে হিমশিম খাচ্ছিলেন শান্ত। কিন্তু অন্যপ্রান্তে আজ রুদ্রমূর্তিতে নেমেছেন লিটন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন লিটন। ২১ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এই ব্যাটার ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে শান্ত ১৬ বলে করেছেন ৭ রান।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। তবে সেটি তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ।

অবশ্য পরের ওভারে আক্রমণে এসেই প্রায়শ্চিত্ত করেন হাসান। রোহিতকে এবার ইয়াসির আলীর তালুবন্দী করেন তিনি। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে। তবে এরপর রাহুল ও বিরাট কোহলি মিলে দলকে ভালোই এগিয়ে নিতে থাকেন।

ইনিংসের দশম ওভারে অর্ধশতক পূরণ করেন রাহুল। ৩১ বলে ফিফটির দেখা পাওয়ার পরের ডেলিভারিতেই আউট হন তিনি। রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। সূর্যকুমার যাদবকেও ৩০ রানে ফেরান টাইগার অলরাউন্ডার।

একপ্রান্ত আগলে রেখে চলমা বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি পূরণ করেন কোহলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও সাকিব দুটি উইকেট নেন।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...