সোমবার, ২৯ জুন ২০২৬

বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল-সোনিয়া ই-অরেঞ্জ থেকে শত কোটি টাকা সরিয়েছেন : বাংলাদেশ ব্যাংক

- Advertisement -
Single page 1st Paragraph

বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল রানা ও তার বোন সোনিয়া মেহজাবিন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে শত কোটি টাকা সরিয়েছেন বলে প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২ নভেম্বর) সকালে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৩ টি ব্যাংক হিসাবে ২২২১ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে গ্রাহককে পণ্য সরবরাহ করা হয়েছে কিনা, সেটি নিশ্চিত নয়। বিভিন্ন নামে ৫০-৬০ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করা হতো গ্রাহকদের সাথে।

ব্যাংকে জমাকৃত অর্থ বিভিন্ন মার্চেন্টকে পরিশোধ করা হলেও বিভিন্ন ব্যক্তির নামে পাশাপাশি প্রায় ২৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে, তার প্রকৃত সুবিধা কে ভোগ করেছেন সেটি জানা যায় নি। এছাড়া সোনিয়া, তার ভাই সোহেল রানা, স্বামী মাসুকুর রহমান, চাচা জায়েদুল নিজ নামে ৩০ কোটির বেশী অর্থ নিজেদের নামে উত্তোলন করেন।

গ্রাহকদের পণ্য না দিয়ে এভাবে অর্থ নিজেরা উত্তোলন করা প্রতারণার শামিল বলে উল্লেখ করা দাখিলকৃত প্রতিবেদনে।

এর আগে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের অর্থআত্মসাৎ ও পাচারের ঘটনা তদন্তে নির্দেশ দেন হাইকোর্ট। চার মাসের মধ্যে এই বিষয়ে দুদক ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের এই প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...