সোমবার, ২৯ জুন ২০২৬

ক্ষুদ্র ঋণের বোঝা কেড়ে নিল গৃহবধুর জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

আর দশটি গেরস্ত কুলবধুর মত নাহিদার সুন্দর সাজানো সংসার। স্বামী, তিন ছেলে নিয়ে পাঁচজনের সংসারে একদিন অভাব ছিল না। অভাব এলো আস্তে  আস্তে। সংসারের উন্নতি করার আশা নিয়ে নাহিদা আক্তার ও তার স্বামী ইকবাল হোসেন ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন একটি এনজিও সংস্থা থেকে। প্রথমদিকে ‍ঋণের কিস্তি দিয়ে তেমন বেগ পেতে হয়নি। স্বামী নিয়মিত অটোরিকশা চালাচ্ছেন। আয় রোজগার মোটামুটি ভাল। প্রতি সপ্তাহে  এদিক ওদিক করে ঋণের কিস্তি  পরিশোধ করে যাচ্ছিলেন তিনি। কিন্তু বছর দুয়েক থেকে ঋণের বোঝায় নাহিদার দিন কেবল ভারী হতে শুরু করে। স্বামী অটোরিকশা আর চালাচ্ছেন না। পরিশোধের যে পরিকল্পনায় নাহিদা ঋণ নিয়েছিলেন সে আশায় যেন বালি পড়ল।

এক ঋণের কিস্তি শোধ করতে গিয়ে নাহিদা বিভিন্ন ব্যক্তি- প্রতিষ্ঠানের কাছ থেকে আরো ঋণ নেয়া শুরু করেন। অবস্থা এমন দাঁড়ায়- প্রতি সপ্তাহে নাহিদাকে চার হাজার টাকা ঋণ কিস্তির ঘানি  টানতে হচ্ছে। কিস্তির জন্য এনজিও কর্মী ও পাওনাদাররা প্রায় প্রতিদিন তার ঘরে আসেন।  স্বামীকে না পেয়ে তারা নাহিদাকে তাকে কিস্তি পরিশোধের জন্য চাপ দিতেন।

একদিকে সংসারের ঘানি অন্যদিকে ঋণের কিস্তির হয়রানি। এই জঞ্জাল থেকে মুক্তি পেতে অবশেষে বিষপানে আত্মহত্যা করলেন নাহিদা আক্তার (৩৮)।

মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের কেদার খিল গ্রামে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল আটটার দিকে বিষ পান করলে গুরুতর আহত নাহিদা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একই দিন দিবাগত রাত বারোটার দিকে তার মৃত্যু হয়।

নাহিদা আক্তার সৈয়দপুর ইউনিয়নের কেদার খিল গ্রামের নুর বক্স হাজী বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলের জননী ছিলেন। ছোট ছেলের বয়স পাঁচ বছর।

নাহিদার ভাই সায়েদ হোসেন  বলেন, আমার বোনের স্বামী ঋণগ্রস্ত ছিলেন ঠিকই। তবে কি কারণে আমার বোন বিষ খেয়েছে সেটা বুঝতে পারছি না। তাদের সংসারে অশান্তির খবর শোনা যাচ্ছিল।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...