সোমবার, ২৯ জুন ২০২৬

কর্ণফুলীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, আটক ৩

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভা এবং কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই দুই নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ১১টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তিন জনকে আটক করে পুলিশ।

কর্ণফুলি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৫ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে ফটিকছড়ি পৌরসভা এবং কর্ণফুলী উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনে ৪৫টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ১৯টি ভোটকেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে কেন্দ্র সমূহে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এই পৌরসভায় নিরাপত্তা নিশ্চিত করতে ১৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন করেছে ইসি।
ফটিছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিট্রেট্ আশরাফুল আলম জানান, উপজেলার বড় উঠানে ভোট কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...